Skip to content

চার দিনের সফরে রংপুরে গেলেন এরশাদ

বাংলাভূমি ডেস্ক ॥
চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বেলা ১১টায় তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে দুপুর ১২টায় রংপুর সেনানিবাসে পৌঁছে তিনি হোটেল গ্র্যান্ড প্যালেসে গেছেন।

আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টায় রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রংপুর ছেড়ে আসবেন তিনি।

ওই দিন সন্ধ্যা ৬টায় তার বারিধারার প্রেসিডেন্ট পার্কে উপস্থিত থাকার কথা রয়েছে। সাবেক রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন- জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিখ এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে বিদায় জানান সাবেক এমপি ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন ভূঁইয়া ও হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫