Skip to content

হিগুয়াইন-জর্জিনহোর গোলে জিতল চেলসি

স্পোর্টস ডেস্ক ॥
রোববার ফুলহ্যামের মাঠে তাদের ২-১ গোলে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে গোল দুটি করেন গঞ্জালো হিগুইয়ান ও জর্জিনহো। ফুলহ্যামের একমাত্র গোলটি করেন কলাম চেম্বার্স।

ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় চেলসি। চেজার আসপিলিকুয়েতার কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাপান আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইয়ান।

ফুলহ্যাম অবশ্য লড়াইয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি। ২৭ মিনিটে কর্নার থেকে রায়ান বাবেলের ক্রসে বল পেয়ে ডান পায়ে দারুণ এক গোল করেন কলাম চেম্বার্স।

ম্যাচে সমতা আসার পর গতি আরও বাড়িয়ে দেয় চেলসি। চার মিনিটের মাথায় আরও এক গোলও পেয়ে যায়। ডি-বক্সের মধ্যে থেকে ইডেন হ্যাজার্ডের কাটব্যাক থেকে বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে জাল কাপান জর্জিনহো।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ফুলহ্যাম। তবে চেলসি গোলরক্ষক কেপা আরিসাবাগালাকে পরাস্ত করতে পারেনি।

এই জয়ে ২৮ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে চেলসি। ফুলহাম তালিকার ১৯তম অবস্থানে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫