Skip to content

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক দুপুরে

বাংলাভূমি ডেস্ক ॥
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মঙ্গলবার দুপুরে দেখা করবেন বিএনপি নেতারা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার আড়াইটার দিকে সচিবালয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করে।

গত রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।

এর পরই বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫