Skip to content

মা হারালেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক ॥
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ আমিরের মা ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাতে করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমিরের মা।

নিজের মায়ের মৃত্যুর খবর জানিয়ে মঙ্গলবার প্রথম প্রহরেই সামাজিক যোগাযোগ টুইটারে একটি বার্তা দিয়েছেন আমির। যেখানে লেখা রয়েছে, ‘আমার মা আর নেই।’

এর আগে গত সোমবার রাতে মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভিন্ন আরেকটি টুইট করেছিলেন ২৬ বছর বয়সী এ পেসার। যেখানে তিনি লিখেছিলেন, ‘আমার মায়ের অবস্থা ভালো নয়। তিনি এখন আইসিইউতে ভর্তি। আপনাদের সকলের দোয়া একান্ত কাম্য।’

পাকিস্তান সুপার লিগের খেলা নিয়ে দুবাইতে ব্যস্ত ছিলেন আমির। সেখান থেকেই পান মায়ের অসুস্থতার খবর। সঙ্গে সঙ্গে চলে আসেন দেশে। মায়ের শেষ সময়টা পাশে থাকতে পারলেও মাকে হারানোর বেদনায় শোকাহত আমির।

চলতি পিএসএলে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন আমির। প্রথম ম্যাচেই নিয়েছিলেন ২৫ রানে ৪ উইকেট। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলবেন কি-না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫