Skip to content

গায়ে আগুন লাগিয়ে মঞ্চে হাঁটলেন অক্ষয়!

বাংলাভূমি ডেস্ক ॥
গায়ে আগুন লাগিয়ে স্টেজ শোতে পারফর্ম করলেন বলিউড তারকা অক্ষয় কুমার।

সম্প্রতি একটি ওয়েব সিরিজের উদ্বোধনে গিয়ে এমন ভয়ানক স্টান্টবাজি করতে দেখা গেছে তাকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ঞযব ঊহফ’ নামে এই ওয়েব সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয়।

ওয়েব সিরিজটির বহু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে এ নায়ককে।

উদ্যোক্তারা বলছেন, সব ধরনের সুরক্ষা নিয়ে এই স্টান্ট করা হয়েছে। স্টান্টের জন্য প্রয়োজনীয় নিয়মও মানা হয়েছে।

ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে অক্ষয় বলেন, আমি এ বছর অনেক সিনেমার কাজ করেছি। তবে তারই ফাঁকে একটি ওয়েব সিরিজেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

গায়ে আগুন লাগিয়ে এমন ভয়ানক স্টান্ট করা প্রসঙ্গে তিনি বলেন, সবাই জানেন আমি অ্যাকশন দৃশ্য কতটা ভালোবাসি। তবে সুরক্ষা নিয়েই স্টান্ট করেছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫