Skip to content

ওবায়দুল কাদেরের জীবন আর সংকটাপন্ন নয় : হানিফ

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমান্নয়ে উন্নতির দিকে যাচ্ছে। তার জীবন আর সংকটাপন্ন নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ বিষয়টি জানান।

হানিফ বলেন, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ওবায়দুল কাদেরের শরীরের অবস্থা স্বাভাবিক হবে। তার পর বাইপাস করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়া হবে৷

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি শিগগিরই আমাদের নেতা পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এর আগে গত রবিবার ভোর রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে বুকে ব্যথা অনুভব করেন। সকালে তাকে বিএসএমএমইউতে নেয়া হলে হার্টে স্ট্যান্টিং করে তাকে আইসিসিইউতে রাখা হয়। এরপর সোমবার বিকালে উন্নত চিকিৎসার্থে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫