Skip to content

বিচারবহির্ভূত আটক স্বাধীনতাকামী কাশ্মীরি নেতা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক ॥
জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের একজন স্বাধীনতাপন্থী নেতাকে।

আটক ওই স্বাধীনতাপন্থী নেতার নাম ইয়াসিন মালিক। তিনি জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ-এর প্রধান।

আটক ইয়াসির মালিককে জম্মুতে অবস্থিত বালওয়াল জেলে পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় একটি থানায় তাকে এতোদিন আটকে রাখা হয়েছিল।

তারসঙ্গে আরও ১৬০ স্বাধীনতাপন্থী ওই থানায় আটক ছিল বলে জানা গেছে।

ভারতীয় আইন অনুযায়ী ইয়াসিরকে কোনো ধরনের বিচার না করেই সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটকে রাখা যাবে।

গত ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফের ৪৪ সেনা নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর ব্যাপক এই ধরপাকর শুরু করেছে দেশটির নিরাপত্তাকর্মীরা।

ইতিমধ্যে জামায়াতে ইসলামীর জম্মু-কাশ্মীর শাখাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে মোদি সরকার।

পুলাওয়ামা ঘটনার পর সংগঠনটির ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

কাশ্মীরের জেলা প্রশাসকের নির্দেশে জামায়াতে ইসলামীর বেশকিছু কর্মী ও দলীয় নেতার বাড়ি সিল করে দেওয়া হয়েছে।

সরকার দমনপীড়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে অভিযোগ করে আল-জাজিরাকে এক উচ্চপদস্থ জেকেএলএফ নেতা বলেন, কেউ কথা বললেই জম্মুতে গ্রেফতার হচ্ছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫