Skip to content

গাজীপুর কোনাবাড়ীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে কোনাবাড়ী আমবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩টি চাকু ও ৪টি মোবাইল সহ তিন ছিনতারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ শাহীন হোসেন কোনাবাড়ী আমবাগ এলাকার মোঃ আয়নাল হকের পুত্র, একই এলাকার মোঃ আহম্মদ আলীর পুত্র মোঃ আব্দুল রাজ্জাক ওরফে মধু, মোঃ জিন্নাত আলীর পুত্র মোঃ জামির আলী ফকির । এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩ টি চাকু এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাইসহ পথচারী নারীদের গণধর্ষণ করে আসছে।

তারা আরও জানায়, তাদের ছিনতাই কাজে বাধা দিলে সাধারণ পথচারীদের জিম্মি, হত্যার পাশাপাশি মালামাল লুট করে আসছে। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে কোনাবাড়ী থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫