Skip to content

মালয়শিয়ায় নিরবের সাফল্যে যা বললেন শাকিব

বিনোদন ডেস্ক ॥
দর্শকপ্রিয়তা পেয়েছে মালয়েশিয়ায় নিরবের ছবি ‘বাংলাশিয়া ২.০’।

যেকারণে মালয়েশিয়ান, চাইনিজ দর্শকদের প্রিয়মুখে পরিণত হয়েছেন নিরব। দেশটির নানা ভাষার গণমাধ্যমও নিরবকে নিয়ে চর্চা হয়েছে।

ছবিটির এমন সাফল্যে নিরবকে নিয়ে নতুন ছবি নির্মাণের কথা ভাবছেন ‘বাংলাশিয়া ২.০’র প্রযোজক।

নিরবকে অভিনন্দন জানাচ্ছে ঢালিউড তারকারা। নিরবকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই ছবির বর্তমান সুপারস্টার শাকিব খান।

বিদেশের মাটিতে দেশি কোনো শিল্পীর এমন অভাবনীয় সাফল্য অর্জনে উচ্ছ্বসিত শাকিব খান।

শাকিব খান বলেন, ‘আমাদের দেশের একজন নায়কের অভিনয়ে মুগ্ধ অন্যদেশের নাগরিকেরা। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি।’

বাংলা সিনেমার পড়ন্ত লগনে নিরব নতুন আশা জাগিয়েছে মন্তব্য করে শাকিব আরও বলেন, ‘নিরবের এখন উচিত হবে নিজের অভিনয়, ক্যারিয়ারের প্রতি আরও মনযোগী হওয়া।’

এদিকে শাকিব খানের মুখে এমন প্রশংসাসূচক বক্তব্য শুনে খুশি নিরবও।

এ বিষয়ে নিরব বলেন, ‘শাকিব ভাইয়ের মতো সুপারস্টারের কাছ থেকে এমন প্রশংসা শুনে অনেক ভালো লাগছে। আমার ছবির সাফল্যে তিনি অনেক খুশি হয়েছেন।’

শাকিব সবসময়ই নানা পরামর্শ দেন জানিয়ে নিরব আরও বলেন, মালয়েশিয়া থেকে দেশে ফিরেই শাকিব ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে নিয়মিত এমন ভালো কাজের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন। ’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১১৬টি হলে মুক্তি পেয়েছে ‘বাংলাশিয়া ২.০’ ছবিটি। প্রথম সপ্তাহেই ছবিটি বাজেটের টাকা ঘরে তোলে।

পাঁচ বছর আগে এ ছবিটিতে অভিনয় করেছিলেন নিরব। তার বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি।

তবে ছবিটি প্রদর্শনী নিষিদ্ধ করেছিল মালয়েশিয়ার সরকার । ছবির ৩১টি দৃশ্য মালয়েশিয়ার সরকারের বিপক্ষে গেছে বলে অভিযোগ আনা হয় সরকারের পক্ষ থেকে।

অবশেষে ওসব দৃশ্য কাটছাঁটের পর গত ১২ ফেব্রুয়ারি ছবিটির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। আগের নাম পাল্টে নতুন করে সিনেমার নাম দেয়া হয় ‘বাংলাশিয়া ২.০।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫