Skip to content

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়।


গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল উদ্বোধন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গাজীপুরের সহকারী পরিচালক এস. এম. রাসেল ইসলাম নুর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জজকোর্টের এপিপি আলহাজ্ব এ্যাড. আতাউর রহমান আকাশ। বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ, ভৈরব শাখার ব্যবস্থাপক, এম.মহিউদ্দিন শরিফী, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক লোকমান হোসেন, কাপাসিয়া, চাঁদপুর ইউনিয়ন-৪নং ওয়ার্ডের সদস্য সেলিম খান, কবি আবু নাসির খান তপন প্রমুখ।
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব কর্তৃক সম্মাননা গ্রহন করছেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর হাত থেকে কাপাসিয়া উপজেলার ৪নং ওয়ার্ড ভাকোয়াদি চাঁদপুর ইউনিয়নের সদস্য মোঃ সেলিম খাঁন। এসময় সঙ্গীত পরিবেশন করেন ম্যাজিক বাউলিয়ানার জনপ্রিয় কন্ঠ শিল্পী মাসুমা সুলতানা সাথি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫