Skip to content

বাবার লেখা গানে দিঠি আনোয়ার

বিনোদন ডেস্ক ॥
বাবা একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন কন্যা দিঠি আনোয়ার।

গান দুটির শিরোনাম হচ্ছে ‘মধুর ক্যান্টিন’ ও ‘দেবদাস’।

মধুর ক্যান্টিন গানটিতে সুর করার পাশাপাশি দ্বৈত কণ্ঠ দিয়েছেন অপু। ‘দেবদাস’ গানটির সুর করেছেন আহমেদ কিসলু। শিগগিরই এ দুই গানের ভিডিও নির্মাণ করা হবে। গান দুটি প্রসঙ্গে দিঠি বলেন, ‘দুটি গানেরই কথা অসাধারণ। বাবার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আশা করি সবার ভালো লাগবে।’

এদিকে আজ দিঠি আনোয়ারের জন্মদিন। দিনটি উদযাপনের পাশাপাশি আজ তিনি উত্তরা ক্লাবে তার চাচা ক্লাবের সভাপতি ইমরুল আনোয়ার লিটনের তত্ত্বাবধানে নারী দিবসের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। গানের পাশাপাশি চ্যানেল আই ও মাছরাঙা টিভিতে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন দিঠি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫