Skip to content

এবার আয়না দিয়ে ঘর বেঁধেছি

বিনোদন ডেস্ক ॥
‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ থেকে ‘খরচাপাতির গান।’ এর মাঝ খানে লুৎফর হাসান ও সোমেশ্বর অলি জুটির গানের সংখ্যা অনেক। সেসব গান জনপ্রিয় ও প্রশংসিত। সেই ধারাবাহিকতায় দু’জনের নতুন গান ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’।

সোমেশ্বর অলি কথায় গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসানের। সঙ্গীত পরিচালনায় আমজাদ হোসেন। মিউজিক ভিডিও তৈরি করেছেন আল মাসুদ। ভিডিওতে অভিনয় করেছেন শ্যামল মওলা ও মন্দিরা চক্রবর্তী। আছেন লুৎফর হাসানও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ।

গানটি নিয়ে লুৎফর ও অলি কাজ করছেন অনেকদিন থেকেই। জানা যায়, গানটি সেই ঘুড়ির সময় থেকেই দুজনের প্রিয়। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ যখন প্রথমবার গানটি শোনেন, গানটি তাকে ছুঁয়ে যায়, একবার শুনেই তিনি গুনগুন করে গাইলেন গানটা, জানালেন লুৎফর হাসান। তিনি আরও জানান, এই গানটি সব শ্রেনীর শ্রোতাদের মনেই দাগ কাটবে আমার বিশ্বাস।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ৯মার্চ শনিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫