Skip to content

তিন দেশে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

বাংলাভূমি ডেস্ক ॥
৮ই মার্চ দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাহসান-শ্রাবন্তী অভিনীত বহুল আলোচিত্র চলচ্চিত্র ‘যদি একদিন’। এই ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন।

এই ছবিটিতে প্রথমবারের মতো নায়ক হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। ছবিটি মুক্তির পর সর্বস্তরে সাড়া ফেলছে। ছবিটি দেখতে যাওয়া দর্শক প্রশংসায় পঞ্চমুখ। এবার আরো তিনটি দেশে মুক্তি পেতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’।

কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে। কানাডায় ‘যদি একদিন’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আমেরিকায় রাজ হামিদ, অস্ট্রেলিয়াতে পরিবেশনা করছেন তানিম আল মানান।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিটিতে অভিনয় করেছেন তাহসান, শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫