বিনোদন ডেস্ক ॥
কলকাতার অভিনেত্রী হিসাবে ইন্দ্রাণী হালদার যথেষ্ঠ জনপ্রিয়। এমনকি জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। তবে একটি অনুষ্ঠানে গিয়ে বহুল পরিচিত রবীন্দ্রসঙ্গীত ‘বড় আশা করে’ গানটি বেসুরে গাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হলো তাঁকে।
অভিনেত্রীর গাওয়া গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়, এবং ভিডিওটির নিচে কমেন্টের বন্যা বয়ে যায়।
