Skip to content

তাজউদ্দিন আহমদ এমসিএইচ পরিচালকের সাথে টিআইবির মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে টিআইবি-সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর জেলা শাখার প্রতিনিধিদের সাথে মঙ্গলবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাকের পক্ষ থেকে নবাগত পরিচালক ডা: আমীর হোসাইন রাহাতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক মো: শহীদ উল্যার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক তপন কান্তি সরকার, টিআইবি’র স¦াস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও সনাক সদস্য কাজী মোসাদ্দেক হোসেন, সহ সভাপতি প্রফেসর ফাতেমা জোহরা, সনাক সদস্য মো: হাসান আলী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক এবং স্বজন সদস্য মো: আলাউদ্দিন সরকার।
এসময় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষে হাসপাতালের সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য নবাগত পচিালককে ধন্যবাদ জানানো হয়। টিআইবি-সনাক হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দুনীতির বিরুদ্ধে একনিষ্ট ভাবে কাজ করবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে আশ^াস প্রদান করেন ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫