এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের নকল ঔষধ উদ্ধার ও কারখানার ৪ কর্মচারীকে আটক করেছেন। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকায় উইলস মার্কেটিং কোম্পানী লিঃ নামে একটি কারখানায় বিভিন্ন বিদেশী কোম্পানীর নাম ও মোড়ক ব্যবহার করে পশু-পাখি, মৎস্য, পোল্ট্রি ও গরু মোটাজাত করণ ঔষধ তৈরী ও প্রচার চালিয়ে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপি অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের নকল ঔষধ উদ্ধার এবং ওই কারখানার ৪ কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুজন, দীপক রেশা, রাজিউল ও সুলতান মাহমুদ।
জানা যায়, উইলস মার্কেটিং কোম্পানী লিমিটেড দীর্ঘদিন যাবত ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে এ সকল নকল ঔষধ, গরু, হাঁস, মুরগী বিশেষ করে পোল্ট্রি, মাছ উৎপাদনে কৃত্রিম ভিটামিন ও অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহারে গো-খাদ্য, মৎস্য খাদ্য তৈরী করে আসছে। পাশাপাশি এসকল কোম্পানী অবৈধভাবে বিভিন্ন প্রকার টিকা, ভ্যাকসিন, ভিটামিন, প্রোটিন, সিপ্রোসিন, এ্যান্টিবায়োটিক তৈরী ও বাজারজাত করে আসছে। তারা অধিক মুনাফা লাভে ইউএসএ, কোরিয়া, ভারত, জাপান এসব দেশের কোম্পানীর নাম ও মোড়ক ব্যবহার করে নিজেদের নি¤œমানের কেমিক্যাল ব্যবহার করে আসছেন।
গোয়েন্দা পুলিশ ডরষঃ খঃফ. নামক যে কোম্পানী কাগজপত্র পেয়েছে তাতে দেখা যাচ্ছে কোম্পানীর ঠিকানা ঢাকার পান্থপথ এলাকায়। কিন্তু গাজীপুরে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল বিভিন্ন নামে তৈরী করছে গরু মোটা তাজাকরণের ইনজেকশন। তারা ১ লিটারের টিউমারু সলিউশন আনার অনুমোদন থাকলেও তারা কোন ১ লিটারের ভিটামিন সলিউশন আমদানি করেনি। পুরান ঢাকা হতে বোতল এনে নকল সলিউশন তৈরী করে ৫০০ এমএল বোতল নিজেরাই প্রস্তুত করে তাতে মেইড ইন কোরিয়া লিখে বাজারজাত করে যাচ্ছে। বিভিন্ন দেশ হতে আমদানি করা কেমিক্যাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে বসত বাড়িতে রাখা হয়েছে। মানহীন ও মেয়াদ উত্তীর্ণ খোলা কেমিক্যাল ব্যবহার করে গরু মোটা তাজাকরণের ইনজেকশন, মাছ দ্রুত ওজন বাড়ানোর খাবার, পশু খাদ্যে মিশ্রনের জন্য সাপ্লিমেন্ট ভিটামিন, এ্যালকোহল, পোল্ট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য সিনথেটিক নিউট্রিয়েন্ট তৈরী করা হয়েছে। এসব ভেজাল ঔষধ ও ভিটামিন জাতীয় উপাদান তাদের নিজস্ব বোতলে বাজারজাত করার সময় কোরিয়া, ইউএসএ, ইন্ডিয়া এসব দেশের লেভেল লাগানো হয়। সিপ্রোসিন জাতীয় ইনজেকশন তারা নিজেরাই উৎপাদন ও বাজারজাত করে থাকে। খ্যাত নামা কোরিয়ান কোম্পানী উড়ঙহব এর লেভেল লাগিয়ে কোরিয়ান খাবার হিসেবে সারা দেশের মৎস্য ও পোল্ট্রি খামারে বিক্রি করে আসছিল।
প্রকাশ থাকে যে, ঢাকার উইলস কোম্পানী লিমিটেড মার্কেটিং এর পাশাপাশি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অফিস ভাড়া নিয়ে অবৈধভাবে নকল ঔষধ তৈরি করে বাজারজাত করার দায়ে আরো দু’বার নকল ঔষধ তৈরি করে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করেন। কিন্তু প্রতিবারই মালিক ধরাছোয়ার বাইরে থেকে যায়।
