Skip to content

মির্জাপুরে ৩১ কাজের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে মির্জাপুরের তিনটি উন্নয়ন কাজসহ জেলার ৩১টি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মির্জাপুর হেলিপ্যাডে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার। এ সময় জেলা পুলিশ প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

পরে ১১টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী ভারতেশ্বরী হোমস মাঠের অনুষ্ঠান মঞ্চে আসেন। সেখানে তিনি হোমসের ছাত্রীদের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনে যোগ দেন এবং ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে দেখেন।

পরে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তৃতা করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রস্টের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও পরিচালক শ্রীমতি সাহা।

এ সময় কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সচিব ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫