Skip to content

কালীগঞ্জে প্রবাসীকে হত্যার অভিযোগ

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুই সন্তানের জনক দুবাই প্রবাসী জুলহাস সরকার (৩০) কে প্রতিবেশি কাজল সরকার ও তার সহযোগীরা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি গ্রামের গাড়ালিয়াপাড়ায় বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। নিহত জুলহাস সরকার পুনসহি গ্রামের বোরহানউদ্দিন সরকারের পুত্র।
প্রবাসী হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ঘটনা জেনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, জুলহাস সরকার দুবাইয়ে ৩ বছর ২ দিন অবস্থান করে মঙ্গলবার সে দেশে ফিরে আসে। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে জুলহাসের মোবাইলে একটি ফোন আসে। তারপর সে ঘর থেকে বের হয়ে যায়। রাতে সে ঘরে ফিরে আসেনি বলে জানায় তার স্ত্রী মানসুরা বেগম। পরে জুলহাসের স্ত্রী তার শ্বশুর বোরহানউদ্দিন সরকারকে জানায়, তার স্বামী সেই যে ঘর থেকে বের হয়েছে, এখনো বাড়ি ফিরে আসেনি। পরে তার শ্বশুর বাড়ির লোকজন আশেপাশে খোঁজ খবর করতে থাকে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ১শত গজ পশ্চিমে বিলের পাশে নিরব স্থানে জুলহাসের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ডাকচিৎকার করতে থাকে। পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা বোরহানউদ্দিন সরকার বলেন, পূর্ব শক্রতার জেরে প্রতিবেশি কাজল সরকার ও তার সহযোগিরা তার ছেলে জুলহাসকে হত্যা করেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.মনোয়ার হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫