Skip to content

মাসব্যাপী বিএসবি ফাউন্ডেশনের স্কুল ক্রিকেট উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ শনিবার সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএসপি ফাউন্ডেশনের আয়োজনে এবং ক্যামব্রিয়ান স্পোর্টস ইনস্টিটিউটের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে স্কুল ক্রিকেট অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, আইএফআইসি ব্যাংকের এসইভিপি এন্ড প্রিন্সিপাল ব্যাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, মাহাবুব হাসান লিংকন প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
প্রতিযোগিতা ১৬টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বের লীগ ভিত্তি এবং দ্বিতীয় পর্বে নকআউট পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ৬৪টি স্কুল অংশগ্রহণ করছে।
অগ্রণী মডেল স্কুল এন্ড কলেজ, গাজীপুর বনাম ক্যামব্রিয়ান স্কুল, ঢাকার মধ্যে টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ৯৬ রানে অগ্রণী মডেল স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫