Skip to content

ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক ॥
রোববার রাতে ডি মারিয়া ও এমবাপ্পের নৈপূণ্য দেখল ফুটবলবিশ্ব। লিগ ওয়ানের ম্যাচে এদিন নিজেদের মাঠে মার্শেইয়ের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

তবে শুরুতে কিছুটা এলামেলোই দেখা গিয়েছিল পিএসজিকে। হতাশ হচ্ছিলেন গ্যালারির সমর্থকরা।

তবে হতাশা দীর্ঘস্থায়ী হতে দেয়নি ডি মারিয়া আর এমবাপ্পেরা। প্রথমার্ধের বিরতির ঠিক আগেই স্বরুপে ফিরে আসে দলটি। আর এর মূল নায়ক সেই বিশ্বসেরা তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধের বিরতির ঠিক আগেই মার্শেইয়ের জালে বল জড়ান তিনি। এই গোলে তাকে সাহায্য করেন আনহেল ডি মারিয়া।

এই গোলের মাধ্যমে লিগে টানা ছয় ম্যাচেই গোল ফরাসি এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে নেমেই অবশ্য গোল শোধ করে মার্শেই। সমতায় ফেরা ম্যাচটি তখন দুর্দান্ত হয়ে ওঠে। মার্শেই গ্যালারিতে দেখা মেলে স্বস্তির। যদিও এই স্বস্তি বেশি বেশি সময় ধরে রাখতে পারেনি তারা।

৫৫তম মিনিটে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া।

তার ক্ষুরধার জোরালো শটটি মার্শেইয়ের গোলরক্ষক ধরতে ব্যর্থ হন। এবার সমতায় ফেরাতে পারেনি মার্শেইয়ের কেউ।

উল্টো ৬১ মিনিটের মাথায় আবার গোল হজম করে তারা। সেখানেও নায়কের ভূমিকায় ডি মারিয়া। ফ্রি-কিক থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো দলই গোল না দিতে পারায় ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টমাস টুখেলের দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫