Skip to content

সালমানের নায়িকা আলিয়া

বিনোদন ডেস্ক ॥
দীর্ঘ দুই দশক পর আবারো সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করছেন সালমান খান। প্রথমে শোনা যায়, সিনেমাটির নাম দিল দে দিয়া ইনশাআল্লাহ, পেয়ার হো গায়া ইনশাআল্লাহ রাখার পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে শেষ পর্যন্ত সিনেমাটির নাম ইনশাআল্লাহ নির্ধারণ করেছেন তারা।

ইনশাআল্লাহ সিনেমাটি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন সালমান খান ও আলিয়া ভাট। এছাড়া এটি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ভাট কন্যার প্রথম সিনেমা।

এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সালমান খান লিখেছেন, ‘প্রায় ২০ বছর পর কিন্তু আমি আনন্দিত অবশেষে আমি ও সঞ্জয় তার পরের সিনেমা ইনশাআল্লাহ-তে ফিরছি। আলিয়ার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ আমাদের এই পথচলায় আমরা সবার আশীর্বাদ পাব।’

আলিয়া ভাট লিখেছেন, ‘এ যেন জেগে জেগে স্বপ্ন দেখার মতো, তারা আমাকে প্রস্তাব দিল আর আমি রাজি হয়ে গেলাম। সঞ্জয় স্যার ও সালমান খান ম্যাজিক্যাল জুটি এবং আমি তাদের সঙ্গে ইনশাআল্লাহ সিনেমার পথচলায় যোগ দিচ্ছি।’

বর্তমানে ভারত সিনেমার শুটিং করছেন সালমান খান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ানওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। সালমান খান ছাড়াও ভারত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ, টাবু, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের গলি বয় সিনেমাটি। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি। তার পরবর্তী সিনেমা কলঙ্ক। এছাড়া ব্রহ্মাস্ত্র, সড়ক-টু সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫