Skip to content

বাংলাদেশ শুধু চিকিৎসকই নয় ভুটানের নেতাও তৈরি করে

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভুটানের পররাষ্ট্র সচিব সনাম শং বলেছেন, ভুটানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দু’জনই বাংলাদেশে পড়াশোনা করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে মেডিক্যালের ছাত্র ছিলেন। বাংলাদেশ শুধু ভুটানের চিকিৎসকই তৈরি করছে না, সেখানের নেতাও তৈরি করছে। এজন্য বাংলাদেশ গর্ব করতে পারে।

রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় মঙ্গলবার বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভুটানের পররাষ্ট্র সচিব সনাম শং এসব কথা বলেন।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক এ কথা জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছেন।
তিনি বলেন, বৈঠকে আমরা বাণিজ্য, কানেক্টিভিটি ও বৃত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫