সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরে এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভুয়া র্যাব, ডিবি ও ডিজিএফআই পরিচয় দানকারী চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঢাকার লালবাগ থানার শহিদ নগর এলাকার কামাল হোসেনের পুত্র ইয়াছিন রানা, কামরাঙ্গীচর থানার পূর্ব রসূলপুর এলাকার মৃত তোফাজ্জল আহম্মেদের পুত্র মো: দীপু, নওগা জেলার কুড়মইর গ্রামের মৃত সাগর বক্স সরকারের পুত্র গোলাম মোস্তফা ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বুগাইনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আলমগীর।
মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকার।
তিনি জানান, গত ১৬ মার্চ রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আশরাফ সেতুর সামনে থেকে ভুয়া র্যাব, ডিজিএফআই ও ডিবি পরিচয় দানকারী কয়েকজন দুর্বৃত্ত মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানীকে অপহরণ করে। পরে ঢাকার লালবাগ থানা এলাকায় ভিকটিমকে আটক করে, তার ব্যবহৃত একটি প্রাইভেট কার নিয়ে যায়। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবী করে। এ ঘটনায় মুফতি মিজানুর রহমানের স্বজনরা জিএমপি টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান পিপিএম (পুলিশ সুপার) নেতৃত্বে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে চার ভুয়া র্যাব, ডিজিএফআই ও ডিবি আটকসহ অপহৃত ভিকটিম মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানী ও তার প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
গাজীপুরে চার ভুয়া ডিবি র্যাব গ্রেফতার, অপহৃত উদ্ধার
আপডেট :March 19, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
