বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীঃ উপজেলার ডাংগা ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ডাংগা ইউনিয়েনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৭ সালের পিএসসি/জেডিসি এবং ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ এবং A+ প্রাপ্ত ১৬৩ মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।
মঙ্গলবার পলাশ থানাধীন ডাংগা উচ্চ বিদ্যালয়ের মাঠে ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই এর সভাপতিত্বে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার গোল্ডেন A+ এবং A+ প্রাপ্ত ১৬৩ মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দীলিপ) এমপি। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা ইয়াসমিন, ঘোড়শাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার খন্দকার, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, কামাল হোসেন মেম্বার, মোঃ দেলোয়ার হোসেন, কাওছার ভূইয়া, খোরশেদ আলম (সেলিম), মোঃ কৌশিক আহম্মেদ নয়ন, মোঃ লাক মিয়া, রাজন আহম্মেদ, এনায়েত হোসেন, ডাংগা ইউপি সচিব মোঃ মানিক মিয়া প্রমুখ।
নরসিংদী পলাশে ১৬৩ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
আপডেট :March 19, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
