Skip to content

আইপিএল শুরু শনিবার

স্পোর্টস ডেস্ক ॥
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেন্নাইয়ে শুরু হবে শনিবার। শেষও চেন্নাইয়ে। ১২ মে চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০১৯ আইপিএলের ফাইনাল।

এই ধারণা অবশ্য ইএসপিএনক্রিকইনফোর। ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার আইপিএলের আংশিক সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, দিনের ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ এবং নৈশ ম্যাচ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা।

২৩ মার্চ চেন্নাইয়ে এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। পরের দিন সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ খেলবে কলকাতা নাইটরাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে।

রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটেলস। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার খেলছেন না আইপিএলে।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটেলসের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। দিল্লির কোচের দায়িত্ব পালন করবেন রিকি পন্টিং।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫