Skip to content

আসামে আরমান আলিফ!

বিনোদন ডেস্ক ॥
‘অপরাধী’ গান শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর থেকে সমান তালে গান গেয়ে চলেছেন তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ। এবার একটি ভিন্ন ধরণের গান গেয়েছেন এই শিল্পী। তার গাওয়া নতুন গানটির নাম ‘আসাম’। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। সুর করেছেন জিমি শাহ। সংগীতায়োজন করেছেন নমন।

গানটির ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। প্রকাশিত মিউজিক ভিডিওতে দেখা যায়, পাহাড়ি অঞ্চলের এক প্রেমিক যুগলকে। যারা শৈশব থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা তাদের এ সম্পর্কে ছেদ টানে। এই প্রেমিক যুগলের চরিত্রে অভিনয় করেছেন শুভ্র ও অনন্যা।

গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘এ পর্যন্ত যতগুলো গান গেয়েছি সেগুলো আধুনিক ও প্রেম-বিরহ ঘরানার গান ছিল। এই গানটি পাহাড়ি ধাঁচের। কথা, সুর ও সংগীতায়োজনসহ সবকিছুতেই রয়েছে অন্যরকম একটা ব্যপার। শ্রোতারা নতুন এক আরমান আলিফকে খুঁজে পাবেন এই গানে।’

এছাড়া আরমান আলিফ তার ফেসবুক ফ্যান পেজে গানটি শেয়ার করে লিখেছেন, ‘আসামের অসহায়দের জন্য ছোট্ট একটা করণীয়। যদি একটু কাজে লাগে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫