Skip to content

নাগরিকত্ব বাতিলের বিষয়ে আপিল করছে শামীমার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক ॥
ব্রিটেন ছেড়ে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামিমা বেগম। আইএসে যোগ দেয়ায় তার নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেয় ব্রিটেন। এ বিষয়ে আপিলের জন্য বৈধ প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার।

এর আগে, মঙ্গলবার ব্রিটেনে বসবাসরত শামীমা বেগমের মায়ের কাছে তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি চিঠির মাধ্যমে জানায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিটেনের তরফ থেকে জানানো হয়েছে, ১৮ বছর হওয়ায় শামীমা এখন অন্য দেশের নাগরিকত্ব নিতে পারবেন। তবে শামীমা বাংলাদেশি বংশোদ্ভূত হলেও সেদেশ তাকে নাগরিকত্ব বা আশ্রয় দেবে না বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

২০১৫ সালে আরও দুই কিশোরীর সঙ্গে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছিলেন শামীমা। সম্প্রতি তাকে একটি শরণার্থী শিবিরে পাওয়া যায়। সেখানেই তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু শিশুটি কিছুদিন আগে মারা গেছে।

তবে ব্রিটেনের এমন সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। কারণ এই সিদ্ধান্তের কারণে শামীমা বেগম তার আশ্রয় হারাবেন। এতে তার জীবন ঝুঁকিতে পড়বে এবং একই সঙ্গে তিনি তার পরিবারের সঙ্গে থাকার অধিকারও হারাবেন।c

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫