এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের অর্ন্তগত শহরের প্রাণকেন্দ্রে রেলগেইটে অবস্থিত আধুনিক প্রযুক্তিতে পিওর লাইফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক উদ্বোধন করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আমির হোসাইন রাহাত।

বৃহস্পতিবার হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ নাগরিকগণ যাতে মান সম্মত সেবা পায় সেই কাজ করতে হবে। সেবা মানেই সেবা, সেবা যাতে ব্যবসায় পরিণত না হয় সেই দিকে লক্ষ রাখতে হবে। প্রতিটি রোগীর প্রতি সহনশীল আচরণ করতে হবে। প্রয়োজনে হাসপাতালে পুষ্টিবিদ, স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শের দরকার ও রয়েছে। বাংলাদেশ সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানকে এখন বিনোয়োগের ব্যবস্থা করছে যাতে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পায়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলজার হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ বাতেন মোল্লা, গাজীপুর জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ শাহ্আলম সিকদার, ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রহমান, হাসপাতালের পরিচালক মোঃ রমজান আলী চিশ্তী নিজামী, শিক্ষক মোঃ নাজিমদ্দিন প্রমুখ।
