Skip to content

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন সুলতান মনসুর

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার সকালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।

এ সময় এমপি সুলতান মনসুর ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান মনসুর। এরপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন।

ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেন। নির্বাচনে ঐক্যফ্রন্টের যে ৮ জন জয়ী হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন। ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন সুলতান মনসুর। পরে সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয় এবং ঐক্যফ্রন্টের সব ধরণের কমিটি থেকেও বাদ দেয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫