Skip to content

টেকনাফ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

বাংলাভূমি ডেস্ক ॥
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টেকনাফ সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ সতর্ক অবস্থান বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

তিনি জানান, নির্বাচন ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি হলে বিজিবি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সীমান্তে রাত-দিন টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা। সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য খুবিই সতর্কাবস্থানে রয়েছি। নির্বাচনের মাঠে পাচঁ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা সীমান্তের হোয়াইক্যং, উনচিপ্রাং, ঝিমংখালী, খারাংখালী, হ্নীলা, লেদা, নয়াপাড়া, দমদমিয়া, টেকনাফ সদর, নাজিরপাড়া, সাবরাং ও শাহপরীর দ্বীপে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এ ছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত মৎস্যজীবী ও মাছধরা ট্রলার চলাচলে সীমাবদ্ধতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের ১১৭টি উপজেলায় একযোগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। সেই হিসেবে আজ রবিবার সকাল ৮টা থেকে কক্সবাজারের এই দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫