Skip to content

এবার শাহজালালে ৪৪ রাউন্ড গুলিসহ আ’লীগ নেতা আটক

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৪৪ রাউন্ড গুলিসহ রাজধানীর দারুসসালাম থানার আওয়ামী লীগ সভাপতি এবিএম মাজহারুল আনামকে আটক করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে কক্সবাজারে যাওয়ার সময় বিমানবন্দরের প্রথম গেটেই তাকে ওই গুলিসহ আটক করেন নিরাপত্তাকর্মীরা।

পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হলে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

বিমানবন্দর থানার এসআই মশিউল আলম বলেন, আওয়ামী লীগ নেতা এবিএম মাজহারুল আনামের অভ্যন্তরীণ ফ্লাইটে করে কক্সবাজারে যাওয়ার কথা ছিল। এ সময় বিমানবন্দর গেটে তল্লাশির সময় তার কাছ থেকে ৪৪ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তাকে থানায় সোপর্দ করা হলে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫