Skip to content

আজ ১ মিনিট ‘নীরবতা পালন’ করবে বাংলাদেশ

বাংলাভূমি ডেস্ক ॥
আজ ২৫ মার্চ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী পূর্বপরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’ অনুযায়ী বাঙালি নিধনে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল।

এদিন রাতে পাকসেনারা যে পরিকল্পিতভাবে ঢাকায় হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, সে ঘটনা আন্তর্জাতিক গণমাধমে স্বীকৃত।

অস্ট্রেলিয়ার পত্রিকা হেরাল্ড ট্রিবিউনের রিপোর্ট অনুসারে, ২৫ মার্চ রাতে শুধু ঢাকা শহরেই এক লাখ মানুষকে হত্যা করেছিল পাকবাহিনী।

এবার ‘গণহত্যা দিবস’ শহীদদের স্মরণে ও গভীর শ্রদ্ধা নিবেদনে সারা দেশ ১ মিনিটের জন্য নিঃশব্দ থাকবে।
সেই নৃশংসতম গণহত্যা স্মরণে আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দেশজুড়ে চলবে ১ মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ তথা ‘নীরবতা পালন’ কর্মসূচি।

এ সময় কেপিআইভুক্ত এলাকা (জরুরি স্থাপনা) ও চলমান যানবাহন ছাড়া সারা দেশের মানুষ দাঁড়িয়ে ও সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করবে।

২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

এর পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভয়াল সেই রাতে গণহত্যার শিকার অগণিত শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫