Skip to content

বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু : প্রণব মুখার্জি

বাংলাভূমি ডেস্ক ॥
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু, সহযোগী এবং হিতাকাঙ্খী বলে উল্লেখ করেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানে বার্তায় এই তথ্য জানানো হয়।

সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা পত্রে বলেন, তার সৌভাগ্য মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্ককে উত্তরোত্তর গভীরতার মধ্যে নিয়ে যাওয়াই ছিল তার প্রয়াস।

ভারতের সাবেক এই রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোমেনের প্রশংসা করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন নিঃসন্দেহে যোগ্যতা, নিষ্ঠা এবং কর্ম দক্ষতার পরিচায়ক।

পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও প্রণব মুখার্জি উল্লেখ করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও বাংলাদেশের সাধারণ মানুষকে তার আন্তরিক শুভেচ্ছা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫