প্রেসবিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পরিচিতির লক্ষ্যে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বুধবার দিনব্যাপী “বারি উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি পরিচিতি কর্মশালা-২০১৯” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের মাঠ পর্যায়ের ৫০ (পঞ্চাশ) জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএআরআই এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি অনন্য সাধারণ গবেষণা প্রতিষ্ঠান। আমাদের কাজ প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা এবং আমরা সে কাজটিই করে যাচ্ছি। কারণ আমাদের সব প্রচেষ্টাই এদেশের কৃষক ভাইদের জন্য।
ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, বিএআরআই বোর্ড অব ম্যানেমেন্ট এর সদস্য নূরুন নাহার। এছাড়াও অনুষ্ঠানে পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (তৈলবীজ গবেষণা) ড. মো. লুৎফর রহমান, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এ কে এম শামছুল হকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ দুইটি কারিগরি সেশনের মাধ্যমে বারি কর্তৃক সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত বিভিন্ন আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হন এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
বারি উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত
আপডেট :March 27, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
