সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর কলেজ পাড়া চেসক্লাবের উদ্যোগে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে একদিনের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দাবা প্রতিযোগিতার সভাপতিত্ব করেন কলেজপাড়া চেসক্লাবের উপদেষ্টা মোঃ ওসমান আলী।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোঃ রকিবুল ইসলাম রনি। উদ্বোধন করেন কলেজ চেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী। এ সময় প্রধান অতিথি ও চেসক্লাবের সাধারণ সম্পাদক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ রফিকুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ জুয়েল ও তৃতীয় স্থান অধিকার করেন আলী হোসেন।
