Skip to content

ইসলাম ধর্মগ্রহণ করায় অভিনন্দনে ভাসছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক ॥
ক্রাইস্টচার্চে সম্প্রতি দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন প্রার্থনারত ৫০ মুসল্লি। নারকীয় এ ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়ে পুরো বিশ্ব। সেই নৃশংসতা ছুঁয়ে যায় নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসির। এতে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। অবশেষে শান্তির ধর্ম গ্রহণও করে ফেললেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবর, সাগ্রহে ইসলাম ধর্মগ্রহণ করেছেন তুঙ্গাফাসি। শুধু তিনিই নন; তার প্রিয় সতীর্থ সনি বিল উইলিয়ামসের মা লি উইলিয়ামসও এদিন এ ধর্মগ্রহণ করেছেন।

ইসলাম ধর্মগ্রহণ করার পর থেকেই অভিনন্দনে ভাসছেন তারা। অন্যান্য ইসলাম ধর্মাবলম্বীরা তাদের অভিনন্দন জানাচ্ছেন। জিম্বাবুয়েভিত্তিক ইমাম সাজিদ ওমর টুইট করে লিখেছেন- এই মাত্র দারুণ খবর এলো। আমাদের ভাই সনি বিল উইলিয়ামসের মা ও তার সবচেয়ে ভালো বন্ধু ইসলাম ধর্মগ্রহণ করেছেন। সব প্রশংসা একমাত্র আল্লাহর। তিনিই সবচেয়ে দয়ালু। দূরে থাকলেও সত্যিই আমি আমার ভাইয়ের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাকে সম্মানিত করেছেন।

ব্রিটিশ জাজ কণ্ঠশিল্পী জন ফন্টেইনও উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন। তিনি লিখেছেন- আল্লাহু আকবর, সনি বিল উইলিয়ামসের মা ও তার সবচেয়ে কাছের বন্ধু ওফা তুঙ্গাফাসি আজ ইসলাম ধর্মগ্রহণ করেছেন। আল্লাহ তাদের জন্য এটিকে সহজ করে দিন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫