স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দারাবাদ এলাকায় এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে বুধবার রাতে তিন ধর্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো, স্থানীয় সোহান রানা, স¤্রাট, তপু, মিরাজ ও আলামিন। তাদের সকলের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হক ভূইয়া জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী এ বছর হায়দরাবাদ হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা শেষে তিনি কয়েক দিন আগে পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় ফুপুর বাড়ি বেড়াতে যান। সেখান থেকে গত ২০ মার্চ ওই শিক্ষার্থী হায়দারাবাদ স্কুল মাঠে আয়োজিত এক সাংস্কৃতিক (কনসার্ট) অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান শেষে ফুপুর বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে পূর্বপরিচিত মিরাজ স্কুলের অদূরে ভাঙ্গা ব্রিজের পাশে তাকে ডেকে নেয়। পরে সোহান, স¤্রাট ও তপু তাকে সেখানে পালাক্রমে ধর্ষণ করে এবং অন্যরা তাদের ধর্ষণ কাজে সহযোগিতা করে।
এ ঘটনায় পর গত বুধবার ভিকটিমের বাবা বাদি হয়ে পূবাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতে হায়দারাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই ৫জনকে গ্রেফতার করে। ভিকটিম গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাজীপুরে শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫
আপডেট :March 28, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
