Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে সঞ্জয় দত্তের সাক্ষাৎ

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বলিউডের সাড়াজাগানো অভিনেতা সঞ্জয় দত্ত। ঢাকা সফররত সঞ্জয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সঞ্জয় দত্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র হস্তান্তর করেন।

প্রেস সচিব বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে আসা সেই প্রতিনিধিদলে অন্যদের মধ্যে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫