Skip to content

ঢাকা মেডিকেলে ভর্তি একজনের অবস্থা আশংকাজনক

বাংলাভূমি ডেস্ক ॥
বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রেজোয়ান আহমেদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগার পর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রেজোয়ান আহমেদ নামে একজনের অবস্থা খারাপ।

তিনি বলেন, রেজোয়ান বার্নের চেয়ে হাতে পায়ে আঘাত অনেক। আগুন থেকে বাঁচতে তিনি লাফ দিয়েছিলেন।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন অন্যরা হলেন- তৌকির ইসলাম (৩০), আবদুস সবুর খান (৪০) ও সাব্বির আলী মৃধা (৩৫)।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আবু হোসেন দুপুরে রিলিজ নিয়ে চলে গিয়েছেন।

এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন।

শুক্রবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অনুপম দেবনাথ নামে একজন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। তার শরীরের ১০ শতাংশ পুড়ে গিয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫