Skip to content

অগ্নি নিরাপত্তায় গার্মেন্টসের মত উদ্যোগ নেয়ার পরামর্শ ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক ॥
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি গার্মেন্টসের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া ব্যবস্থাগুলো অন্যান্য ভবনের ক্ষেত্রেও নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার ঢাকায় ইউরোপীয় মিশনগুলোর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে এফআর টাওয়ারে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন কর্মস্থলের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং বাংলাদেশে তৈরি পোশাক খাতের কর্ম পরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৩ সাল থেকে সরকারের সঙ্গে কাজ করে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইইউ মনে করে বাংলাদেশের অন্যান্য শিল্প এবং আবাসন খাতেও সরকারের একই ধরনের পদক্ষেপ নেয়া উচিত।

উল্লেখ্য, বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে ২২ তলাবিশিষ্ট এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫