Skip to content

সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত

বাংলাভূমি ডেস্ক ॥
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন। শনিবার সকালে বগুড়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরই খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বগুড়া চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের ম ম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। এ সময় একটি বাস তার গাড়িকে ধাক্কা দিলে তিনি আহত হন।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫