Skip to content

গুলশানে ফের আগুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ৩টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিউবলাইট থেকে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই আগুন নিভে গেছে।

এর আগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫