Skip to content

স্বাধীনতা আজ কারাগারে বন্ধীঃ হাসান উদ্দিন সরকার

এম আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুর: বীর মুক্তিযুদ্ধা ও স্বাধীনতা আজ কারাগারে বন্ধী, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করব। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আজ রবিবার বিকেলে গাজীপুর জেলা বিএনপি মহিলা দল আয়োজিত রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুনাহারের পরিচালনায় সভায় প্রধান অতিথি আরো বলেন, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা নিয়ে মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি করবেন না। ভাওয়ালের চিলাই নদীর পাড়ের জনগণ জয়দেবপুরে ১৯ মার্চের প্রথম স্বশস্র যুদ্ধ শুরু করে। মিথ্যার জন্যে তওবা করুন, মানুষের জন্য রাজনীতি করুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএপির সিনিয়র সভাপতি মোঃ আফজাল হোসেন কায়সার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিন, সহ-সভাপতি আহাম্মদ আলী রুশদী, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আব্দুস ছামাদ মোল্লা, কমিশনার মোঃ হাসান আজমল ভুইয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হেসেন সবুজ ফিরোজা বেগম, সাইফুল ইসলাম টুটুল, জিয়াউল হাসান স্বপন, এ্যাড. মনির হোসেন, বীনা চৌধুরী, কোহিনূর সুলতানা, জাহানারা বেগম, এ্যাড. হামিদা পারভীন শৈলী, এ্যাড. পারভীন, রাবেয়া আক্তার, শাহানাজ আক্তার প্রমুখ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫