Skip to content

লাশ নিয়ে হাজির আসিফ আকবর

বিনোদন ডেস্ক ॥
কয়দিন আগেই বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ঘোষণা দিয়েছিলেন ‘লাশ’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। অবশেষে সেই নিয়ে হাজির হলেন তিনি। একের পর এক যেন ধামাকা দিয়ে যাচ্ছেন বাংলা গানের এই যুবরাজ। সঙ্গীতাঙ্গনে রাজত্ব করছেন আপন মহিমায়।

আসিফিয়ানরা যেমন অপেক্ষায় থাকেন কখন আসবে যুবরাজের নতুন ধামাকা, তেমনি যুবরাজও উতলা হয়ে যান নতুন গান ভক্তদের উপহার দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় এবার যুবরাজ নিয়ে আসলেন নতুন গান ‘লাশ’। নিজের হৃদয়কে কেন, কীভাবে ‘লাশ’ করলেন? হৃদয়ে কার বিরহের লাশ বইছেন আসিফ আকবর? জানিয়েছেন গানে গানে। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

প্রিন্সের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। সাজেকের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে যুবরাজের সাথে মডেল হয়েছেন সিনি স্নিগ্ধা ও ফারহান খান রিও।

আসিফ আকবর বলেন, “কিছু গান বেঁচে থাকে চিরকাল, ‘লাশ’ চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানটি আমার যেমন প্রিয়, তেমনি ধ্রুব দা’র ও অনেক প্রিয় গান এটি। সৈকত নাসিরের ভিডিও মানেই নতুন কিছু। এই ভিডিও তার ব্যতিক্রম নয়। ভালো লাগবে সবার।”

রোববার ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘লাশ’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫