Skip to content

শাহরুখকে চাচা ডেকে বিপদে সারা আলি খান

বিনোদন ডেস্ক ॥
সাঈফ আলি খানের মেয়ে তো শাহরুখ খানকে চাচাই ডাকবেন। এটাই তো হবার কথা। বয়সে সারা শাহরুখের মেয়ে সোহানার মতোই। শাহরুখের ছেলে আরিয়ানের সঙ্গে সারার খুব ভালো সম্পর্কও রয়েছে। অনেকে তো তাদের প্রেম নিয়েও মুখরোচক গল্প-গুজব ছড়িয়ে থাকেন।

সারা সিনেমায় অভিষিক্ত হয়ে প্রশংসা কুড়াচ্ছেন। তার অভিনয়ের প্রশংসা করেছেন বলিউড কিং শাহরুখও। সারাকে আদরও করেন মেয়ের মতো।

কিন্তু সেই শাহরুখকে একটি অনুষ্ঠানে চাচা ডাকার পর থেকেই বিপদে আছেন সারা আলি খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন।

সদ্য শেষ হওয়া ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে শাহরুখ খানকে ‘আঙ্কেল’ বলে ডাকলেন সারা।আর এই নিয়েই ক্ষেপে গেছে শাহরুখের ভক্তরা। তারা সোশ্যাল মিডিয়ায় সারাকে নানা কটূক্তি করছেন।

তারা কেউ কেউ বলছেন, আলিয়া ভাটও তো শাহরুখের মেয়ের বয়সী। কিন্তু তিনি তো চাচা ডাকেন না। বরং ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটিও বেঁধেছেন। যদি ভবিষ্যতে চরিত্রের প্রয়োজনে আঙ্কেলের নায়িকা হয়ে কাজ করতে হয় তখন কী করবেন সারা?

এইসব কটূক্তি আর মন্তব্যের জবাবে সারার ভক্তরাও বেশ ভালো জবাব দিচ্ছেন। তারা লিখছেন, ‘আঙ্কেল মানে তো সম্মান করা। সারা তো সেটাই করেছেন। তাছাড়া, বয়স কমিয়ে আর কত ‘রাহুল’ সাজবেন শাহরুখ। এখন তো আঙ্কেল ডাক শুনতে হবেই। মেঘে মেঘে বেলা তো কম হলো না!’

তবে সারার মুখে আঙ্কেল ডাক শুনে বেজায় খুশি শাহরুখ খান। তিনি মেয়ের মতোই সারার উজ্জ্বল ক্যারিয়ারের জন্য দোয়া করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫