Skip to content

ভয়ঙ্কর ডাকাত তিন তারকা!

বিনোদন ডেস্ক ॥
জনপ্রিয় দুই অভিনেতা তারিক আনাম খান ও আ খ ম হাসান। বিশাল আকৃতির গোফ তাদের মুখের উপর। হাতে বন্ধুক। দেখলেই মনে ভয় ধরে যায়। গহীন জঙ্গলে তাদের আস্তানা। সেখান থেকে পরিচালনা করেন ডাকাতির ভয়ংকর সব অপারেশন।

তাদের সঙ্গী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। তিন তারকাই শুধু নন, তাদের ডাকাতদলের সদস্য আরও অনেক। জঙ্গলের আতংক তারা।

ঠিক এমনি ভয়ংকর ডাকু চরিত্রে একটি নতুন ধারাবাহিক নাটকে হাজির হচ্ছেন এই তিন তারকা। নাটকের নাম ‘জঙ্গলে গন্ডগোল’। এটি যৌথভাবে রচনা করেছেন উজ্জ্বল মাহমুদ ও বিথী আক্তার। পরিচালনা করছেন উজ্জ্বল মাহমুদ।

ভাইসব প্রোডাকশন হাউজ থেকে প্রযোজিত নাটকটিতে তারিক আনাম, আ খ ম হাসান ও জুঁই ছাড়া আরও অভিনয় করছেন একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তাদের মধ্যে আছেন মোশাররফ করিমও। আরও আছেন সাজু খাদেম, শহিদুল্লাহ সবুজ, হিমে হাফিজ, উর্মিলা শ্রাবন্তী কর, আরফান আহমেদ, মাহবুব হোসেন, বড়দা মিঠু, মুনিরা মিঠু, তিনু করিম সহ আর অনেকে।
পরিচালক জানান, পর্ব বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে অভিনয়শিল্পীর উপস্থিতি।

বর্তমানে ধারাবাহিক নাটকটির শুটিং চলছে বান্দরবনে। সেখানে টিমের সঙ্গে রয়েছেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। তিনি নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘এ ধারাবাহিকে আমার নাম ‘ফুলন’। প্রথমবারের মতো জংলী ডাকাত চরিত্রে অভিনয় করছি। চরিত্রটিতে বেশ কঠোরতা আছে। আবার নতুনত্বও আছে।’

পরিচালক উজ্জ্বল মাহমুদ জানান, খুব শিগগিরই নতুন এই ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে যে কোনো বেসরকারি টিভি চ্যানেলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫