Skip to content

টঙ্গীতে শীর্ষ মাদক কারবারীসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকার শীর্ষ মাদক কারবারি পারভেজ মোশাররফ (৩২) এবং তার দুই সহযোগী মো. রায়হান (২৮)ও আমিনুল ইসলাম ওরফে মৃদুলকে (২৭) স্থানীয় তিলারগাতী এলাকা থেকে বুধবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে দুই’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।
টঙ্গী থানার ওসি মো.এমদাদুল হক জানান, গত মার্চে টঙ্গী পশ্চিম থানায় ৭৫ মাদক কারবারি গ্রেফতার এবং ৮৫ পুড়িয়া হেরোইন, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২৮ বোতল ফেনসিডিল, সাড়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ ও ১ হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮৩ হাজার একশত টাকা। উক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে ৩০টি নিয়মিত মামলা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫