Skip to content

খালেদার মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : আফরোজা

বাংলাভূমি ডেস্ক ॥
যতক্ষণ না পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মিছিল সমাবেশে তিনি এসব বলেন।

তিনি বলেন, আমরা শুধু বলতে চাই, জাগো নারী জাগো বন্দি শিখা, এটাই হোক আমাদের অঙ্গীকার।’ মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, মহিলা দলের হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়া, সাবিনা ইয়াসমীন, মাসুদা খানম লতা, নিলুফার ইয়াসমীন নিলু, সেলিনা হাফিজ, মর্জিনা আফসারী প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরাঁর মোড় পর্যন্ত মিছিল বের করে মহিলা দল। এ সময়ে নেতা-কর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে, আফরোজা আব্বাস সভাপতি, নুরজাহান ইয়াসমিন সিনিয়র সহ সভাপতি, সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

বুধবার (০৩ এপ্রিল) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫