বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশকে বিশ্বের শীর্ষ পাঁচ দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে আখ্যায়িত করেছে বিশ্বব্যাংক।
এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে সেখানে একটি তালিকা দিয়েছে তারা।
সেই তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চমে রাখা হয়েছে।
বাংলাদেশের ওপরে থাকা চার দেশ হচ্ছে যথাক্রমে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভারত ও ভুটান।
পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ, জিবুতি, আইভরি কোস্ট ও ঘানা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘দ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০১৯: টুওয়ার্ডস রেগুলেটরি প্রেডিকটেবিলিটি’ শীর্ষক এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
বিশ্বব্যাংকের ওই রিপোর্টে বলা হয়েছে, বেসরকারি খাতে অপর্যাপ্ত বিনিয়োগ সত্ত্বেও স্থিতিশীল ব্যাস্টিক ও রফ্তানিনির্ভর শিল্প এই প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।
ওই রিপোর্টে আরো বলা হয়েছে, শিল্পোৎপাদন, অবকাঠামো, ফসলের বাম্পার ফলন, ব্যক্তিগত ব্যয়, রেমিটেন্স ও গ্রামীণ অর্থনৈতিক আয় বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি ঘটেছে।
রেগুলেটরি পূর্বাভাস আরও প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে বলে বলা হয়েছে রিপোর্টে।
তবে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ এখনও দুর্বল অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।
২০১৯ অর্থ বছরের প্রথম অর্ধাংশে এ খাত থেকে ৯১ কোটি ১০ লাখ ডলার এসেছে পরিসংখ্যান দিয়ে বিশ্বব্যাংক জানিয়েছে, শিল্পের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে বাংলাদেশের কয়েকটি উৎসে পর্যাপ্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক্ষেত্রে ভূমি, বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ততার কথা উল্লেখ করা হয়েছে।
