Skip to content

রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা’ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে যুবদলের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এরপর নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিলটি।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। দেশনেত্রীকে চিকিৎসা দেয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, সরকার আমাদের দাবি উপেক্ষা করে বেগম জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং বারবার বিএসএমএমইউতে চিকিৎসা দেয়ার নামে তাকে এনে তিনি সুস্থ আছেন বলে মিথ্যার বেসাতি করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মিছিলে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫